ভালো লাগা
bangali poem bangla kobita bangla kobita com bangla poem bangla romantic kobita bengali new poem bengali poems in bengali script bengali poetry bengali short poem collection
আমার ভালো লাগে ,
প্রবীণ গাছে নবীন কচিপাতা |
আমার ভালো লাগে ,
সাদা মেঘ যা নীল আকাশে আঁকা |
আমার ভালো লাগে ,
গ্রামের পথ যা রয়েছে আঁকাবাঁকা |
আমার ভালো লাগে ,
আমার ভালো লাগে ,
গাছের তলায় পড়ে থাকা রঙিন ফল |
আমার ভালো লাগে ,
মাঠে মাঠে ব্যস্ত চাষির দল |
আমার ভালো লাগে ,
শুকনো নদীর কাদামাখা জল |
আমার ভালো লাগে ,
নীল আকাশে উড়ন্ত পাখির দল |